ব্রেকিং

ডব্লিউ২৪ এনএনবিশ্ব সংবাদ, চব্বিশ ঘণ্টা

যুক্তরাজ্যের নতুন পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন

বিশ্ব

লিখেছেন হালনাগাদ ১৩ নভে, ২০২৩, ১১:৫৮ PM0 reads
1 মিনিট পড়া
যুক্তরাজ্যের নতুন পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন

চাঞ্চল্য সৃষ্টি করে যুক্তরাজ্যের প্রাক্তন নেতা ডেভিড ক্যামেরন রাজনীতিতে ফেরত এসেছেন। ঋষি সুনাকের মন্ত্রিসভায় তিনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যোগ দিচ্ছেন।

এর আগে প্রধানমন্ত্রী ঋষি সুনাক ডানপন্থি ফায়ারব্র্যান্ড সুয়েলা ব্র্যাভারম্যানকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করেছিলেন। ব্রিটেনে কয়েক সপ্তাহ ধরে ফিলিস্তিনিপন্থি বিক্ষোভে ঘি ঢালার অভিযোগে তাকে বরখাস্ত করা হয়।

যুক্তরাজ্যের নতুন পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন

দ্য গার্ডিয়ান জানায়, সুয়েলা ব্র্যাভারম্যানের পদে স্থলাভিষিক্ত হয়েছেন জেমস ক্লিভারলি। এর আগে তিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। ক্যামেরনকে আকস্মিকভাবে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ঘোষণা করার আগে ক্লিভারলির স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার ঘোষণা দেওয়া হয়।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্র্যাভারম্যান বরখাস্ত

প্রতিবেদনে বলা হয়েছে, শুরু থেকেই ফিলিস্তিনপন্থি আন্দোলনকারীদের সমালোচনা করে আসছেন ব্রেভারম্যান। সম্প্রতি তিনি একটি নিবন্ধে অভিযোগ করেছেন, ফিলিস্তিনপন্থি আন্দোলনকারীদের প্রতি মেট্রোপলিটন পুলিশ পক্ষপাতমূলক আচরণ করছে। এ নিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েন তিনি। অবশেষে সুনাক সরকারের গুরুত্বপূর্ণ পদ হারাতে হলো তাকে।

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ফাইল ছবি : এএফপি

এর আগেও মুসলিম ও অভিবাসীদের নিয়ে একাধিক সময় বিতর্কিত মন্তব্য করায় সমালোচিত হয়েছিলেন ব্রেভারম্যান। একজন কট্টর অভিবাসীবিরোধী হিসেবে তিনি পরিচিতি।