ইরান ইসরাইল আমেরিকা যুদ্ধ বন্ধে ইসলামাবাদে বৈঠক বসছে তুরস্ক-সৌদিসহ ৪ দেশ।
মধ্যপ্রাচ্যে যে কোনো ভবিষ্যৎ শান্তি আলোচনায় উপসাগরীয় দেশগুলো নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করতে চায়।
বিবিসি জানাচ্ছে, এ লক্ষ্যে আজ রোববার (২৯ মার্চ) ইসলামাবাদে বৈঠকে বসতে যাচ্ছেন মিসর, তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা।
দুই দিনব্যাপী এ আলোচনার মূল আলোচ্য বিষয় ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ এবং সবশেষ যুদ্ধে হুথিদের যোগদান- সব মিলে মধ্যপ্রাচ্যে যে ব্যাপক অচলাবস্থা তৈরি হয়েছে, তা নিরসনে করণীয় নির্ধারণ করা।
এর আগে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্য একটি শান্তি আলোচনায় মধ্যস্থতা করার জন্য উদ্যোগী হয়ে প্রস্তাব দিয়েছিল পাকিস্তান, মিসর এবং তুরস্ক।
