Site icon World 24 News Network

স্থল আক্রমণ করতে মার্কিন নতুন রণতরী

যুদ্ধে নতুন আগুন জ্বালতে মধ্যপ্রাচ্যে হাজির মার্কিন ‘অ্যামফিবিয়াস অ্যাসল্ট’ জাহাজ ইউএসএস ট্রিপোলি

যুক্তরাষ্ট্রের উভচর যুদ্ধজাহাজ ইউএসএস ট্রিপোলি গত ২৭ মার্চ মার্কিন সেন্ট্রাল কমান্ডের আওতাধীন এলাকায় পৌঁছেছে।

এটি বর্তমানে ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন ও ইসরায়েলি বাহিনীর বহরে যোগ দিয়েছে।

ইউএসএস ট্রিপোলির শক্তি: সৈন্য সংখ্যা: এই জাহাজে প্রায় ৩,৫০০ জন নাবিক এবং মেরিন সেনা রয়েছে।

বিমান ক্ষমতা: এটি একটি ‘লাইট এয়ারক্রাফট ক্যারিয়ার’ হিসেবে কাজ করে। এতে রয়েছে F-35B Lightning II স্টিলথ ফাইটার জেট, যা খাড়াভাবে উড্ডয়ন ও অবতরণ করতে পারে। এছাড়া এতে আছে এমভি-২২বি অস্প্রে (MV-22B Osprey) এবং বিভিন্ন অ্যাটাক হেলিকপ্টার।

বিশেষত্ব: এটি মূলত সমুদ্র থেকে সরাসরি স্থলভাগে বা কোনো দ্বীপে সেনা নামিয়ে দখল করার জন্য বিশেষভাবে ডিজাইন করা।

ধারণা করা হচ্ছে হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরে ইরানের দ্বীপগুলোর নিয়ন্ত্রণ নিতে তারা দ্রুতই ঝাঁপিয়ে পড়বে।

Exit mobile version