মার্কিন সহায়ক নৌ জাহাজে ইরানের হামলা
খাতাম আল-আনবিয়া সদর দপ্তরের মুখপাত্র:

খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র জানিয়েছে, মার্কিন নৌবাহিনীর সহায়ক জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা করেছে।
আজ (২৮শে মার্চ ২০২৬) এর ভোরে ওমানের সালালাহ বন্দর থেকে বেশ কিছুটা দূরে আগ্রাসনকারী মার্কিন সেনাবাহিনীর একটি সহায়ক জাহাজকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী লক্ষ্যবস্তু বানায়।

পূর্বেই যেমন বলা হয়েছে, ভ্রাতৃপ্রতিম ও বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র ওমানের জাতীয় সার্বভৌমত্বকে ইসলামী প্রজাতন্ত্র ইরান সম্মান করে।



