কায়রোতে EDUGATE ২০২৬ প্রদর্শনী

উজবেকিস্তানের ১০টি বিশ্ববিদ্যালয়কে আতিথেয়তা দিচ্ছে 'NEN'  

মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত হতে যাওয়া মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার অন্যতম শীর্ষ আন্তর্জাতিক উচ্চশিক্ষা প্রদর্শনী ‘EDUGATE 2026’-এ উজবেকিস্তানের ১০টি খ্যাতনামা বিশ্ববিদ্যালয়কে আতিথেয়তা দিচ্ছে ন্যাশনাল এডুকেশন নেটওয়ার্ক (NEN)।

মিশরে উজবেক রাষ্ট্রদূত এবং উজবেকিস্তানের উচ্চশিক্ষা, বিজ্ঞান ও উদ্ভাবন মন্ত্রণালয়ের এক উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের উপস্থিতিতে এই ঘোষণা দেওয়া হয়।

আগামী ২৮ থেকে ৩০ জুলাই কায়রোর নিউ কায়রোস্থ ‘ইজিপ্ট ইন্টারন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনফারেন্স সেন্টার’ (EECA)-এ তিন দিনব্যাপী এই শিক্ষামেলা অনুষ্ঠিত হবে। মিশরীয় ও আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত এই প্রদর্শনীটি উচ্চশিক্ষার সুযোগ, বৃত্তি এবং একাডেমিক ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

উচ্চপর্যায়ের আন্তর্জাতিক উপস্থিতিঃ

প্রদর্শনীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকছেন মিশরে নিযুক্ত উজবেকিস্তানের রাষ্ট্রদূত মানসুরবেক কিলিচেভ (Mansurbek Kilichev)। এছাড়া উজবেকিস্তানের উচ্চশিক্ষা, বিজ্ঞান ও উদ্ভাবন মন্ত্রণালয়ের প্রতিনিধি দলে রয়েছেন:

ইয়াকুবোভ ওমিদ বাবায়েভিচ (শিক্ষা সাহিত্য বিভাগীয় প্রধান)

আলিকুলোভ দানিওর শুহরাত ওগলি (প্রধান আইনি উপদেষ্টা)

মাহমুদোভ শখরুখ আমিনবায়োভিচ (আন্তর্জাতিক সহযোগিতা বিভাগীয় প্রধান বিশেষজ্ঞ)

অংশগ্রহণকারী উজবেক বিশ্ববিদ্যালয়সমূহঃ

NEN-এর আমন্ত্রণে আন্তর্জাতিক এই মেলায় অংশগ্রহণকারী ১০টি উজবেক বিশ্ববিদ্যালয় হলো:

জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনস ইউনিভার্সিটি অব উজবেকিস্তান

তাশখন্দ স্টেট ট্রাস্পোর্ট ইউনিভার্সিটি

তাশখন্দ স্টেট ইউনিভার্সিটি অব ইকোনমিক্স

মামুন ইউনিভার্সিটি

ফার্মাসিউটিক্যাল টেকনিক্যাল ইউনিভার্সিটি

বুখারা স্টেট টেকনিক্যাল ইউনিভার্সিটি

সমরখন্দ স্টেট পেডাগগিক্যাল ইনস্টিটিউট

ফারগানা মেডিকেল ইনস্টিটিউট

তাশখন্দ ইনস্টিটিউট অব ইরিগেশন অ্যান্ড এগ্রিকালচারাল মেকানাইজেশন ইঞ্জিনিয়ার্স

টারমেজ স্টেট পেডাগগিক্যাল ইনস্টিটিউট ।

মেলার বিশেষ আকর্ষণ ও ছাড়ঃ

প্রদর্শনীতে NEN দুটি পৃথক স্টলের মাধ্যমে সেবা প্রদান করছে:

প্রথম স্টল: বিদেশে উচ্চশিক্ষা, একাডেমিক পরামর্শ, ভর্তি সহায়তা এবং অনুমোদিত আন্তর্জাতিক পরীক্ষার সুবিধা।

দ্বিতীয় স্টল: উজবেক বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিদের সাথে শিক্ষার্থী ও অভিভাবকদের সরাসরি মতবিনিময় এবং ভর্তির সুযোগ-সুবিধা জানার ব্যবস্থা।

মেলা চলাকালীন NEN-এর পক্ষ থেকে TOEFL iBT, iTEP, ATTAIN AL ARABI সহ যুক্তরাজ্য ভিসার (UKVI) প্রস্তুতিমূলক পরীক্ষা—যেমন Skills for English, LanguageCert ও Trinity College London-এর ওপর বিশেষ ছাড় ঘোষণা করা হয়েছে।

আন্তর্জাতিক একাডেমিক সম্পর্কের নতুন দিগন্তঃ

NEN ইন্টারন্যাশনাল স্পেশালাইজড কোম্পানির সিইও ড. তামের ইউনুস জানান, EDUGATE-এর ১৯তম আসরে তাদের এই অংশগ্রহণ আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষার প্রসার ও মিশর-উজবেকিস্তান একাডেমিক সম্পর্ক জোরদার করার কৌশলী পদক্ষেপ। তিনি বলেন,

“উজবেকিস্তানের শীর্ষ ১০টি বিশ্ববিদ্যালয় ও উচ্চপর্যায়ের প্রতিনিধি দলকে স্বাগতম জানাতে পেরে আমরা গর্বিত। এটি শিক্ষার্থীদের জন্য বিশ্বমানের একাডেমিক সুযোগ ও বৃত্তির দরজা খুলে দেবে।”

আয়োজকদের প্রত্যাশা, তিন দিনব্যাপী এই মেলায় হাজার হাজার শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাবিদ অংশ নেবেন, যা মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলে শিক্ষা খাতের অংশীদারিত্ব আরও সুদৃঢ় করবে।

সূত্র
Edugate Nen

ঈসা আহমাদ ইসহাক

সহযোগী সম্পাদক : নিউজ বিভাগ এবং প্রধান অনুবাদক: আরবী বিভাগ

এই বিভাগের আরো সংবাদ

Back to top button