ব্রেকিং

ডব্লিউ২৪ এনএনবিশ্ব সংবাদ, চব্বিশ ঘণ্টা

ইউক্রেন সীমান্তে রাশিয়ান সৈন্য সমাবেশঃ ন্যাটোর সতর্কতা

বিশ্ব

লিখেছেন হালনাগাদ ১৫ নভে, ২০২১, ১০:২৭ PM0 reads
1 মিনিট পড়া
ইউক্রেন সীমান্তে রাশিয়ান সৈন্য সমাবেশঃ ন্যাটোর সতর্কতা

ইউক্রেন সীমান্তে রাশিয়ার সৈন্য সমাবেশ বাড়ছেই। ন্যাটোর হিসাব অনুযায়ী, এক লাখ রাশিয়ান সৈনিক জড়ো হয়েছে এখানে। এ নিয়ে দেশটির উদ্দেশ্যে নিয়ে সতর্কবার্তা দিয়েছেন ন্যাটোর সেক্রেটারি জেনারেল জেনস স্টলটেনবার্গ। আজ সোমবার এ সতর্কতা জারি করা হয়।

স্টলটেনবার্গ বলেন, পশ্চিমা শক্তিগুলো রাশিয়ার পাশে থাকবে। তিনি সামরিক কর্মকাণ্ডের ব্যাপারে স্বচ্ছতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন দেশটিকে। তিনি বলেন, আমাদের পরিষ্কার চোখ থাকতে হবে।

আমরা যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হচ্ছি সে সম্পর্কে আমাদের বাস্তববাদী হতে হবে। আমরা জানি, ইউক্রেনের বিরুদ্ধে আক্রমণাত্মক পদক্ষেপ নেওয়ার আগে এই ধরনের সামরিক ক্ষমতা ব্যবহার করতে ইচ্ছুক রাশিয়া।