ব্রেকিং

ডব্লিউ২৪ এনএনবিশ্ব সংবাদ, চব্বিশ ঘণ্টা

সামিনা নাজ মিশরে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত

প্রবাস

লিখেছেন হালনাগাদ ৩ জুন, ২০২৩, ০৮:৪৬ AM0 reads
1 মিনিট পড়া
সামিনা নাজ মিশরে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত

ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজকে মিশরের রাষ্ট্রদূত নিয়োগ করা হচ্ছে। কূটনৈতিক সূত্রে জানা যায়, বর্তমানে মিশরের রাষ্ট্রদূত মো. মনিরুল ইসলাম ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে যোগ দিবেন।

বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৫তম ব্যাচের কর্মকর্তা সামিনা নাজ ১৯৯৫ সালে পেশাদার কূটনীতিক হিসেবে কাজে যোগ দেন। কর্মজীবনে তিনি ভিয়েতনাম‌ ছাড়াও নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন, দিল্লি ও নেদারল্যান্ডসের রাজধানী হেগে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

সামিনা নাজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্কে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।