ব্রেকিং

ডব্লিউ২৪ এনএনবিশ্ব সংবাদ, চব্বিশ ঘণ্টা

কুল আলমের পালনে ওয়ালা

কুল আলমের পালনেওয়ালা – সব প্রশংসার হক তোমার, রহমান-উর-রহীম যে তুমি, দয়ার তোমার নাই শুমার !! বাদশাহ তুমি বিচারবেলার তুমিই মোদের মা’বুদ সবার চাই করুনা কেবল তোমার তুমিই সবার মদদগার !! হও দিশারী হাদী মোদের সরল সঠিক দৃঢ় পথের দাও দেখিয়ে পথটি ত

লিখেছেন হালনাগাদ ১১ আগ, ২০২১, ১০:১৬ PM0 reads
1 মিনিট পড়া
কুল আলমের পালনে ওয়ালা

কুল আলমের পালনেওয়ালা – সব প্রশংসার হক তোমার,

রহমান-উর-রহীম যে তুমি, দয়ার তোমার নাই শুমার !!

বাদশাহ তুমি বিচারবেলার

তুমিই মোদের মা’বুদ সবার

চাই করুনা কেবল তোমার তুমিই সবার মদদগার !!

হও দিশারী হাদী মোদের

সরল সঠিক দৃঢ় পথের

দাও দেখিয়ে পথটি তাঁদের- যাঁদের দেছো পুরস্কার !!

নয় অভিশাপগ্রস্থ যারা

নয় গুমরাহ লক্ষ্যহারা

দীপ্ত করে দাও ইশারা – তাদের শুভ পন্থাটার !!