ব্রেকিং

ডব্লিউ২৪ এনএনবিশ্ব সংবাদ, চব্বিশ ঘণ্টা

মিসরে নতুন গ্যাস কূপ খনন শুরুর ঘোষণা।

প্রচ্ছদ মিসরে নতুন গ্যাস কূপ খনন শুরুর ঘোষণা।

লিখেছেন হালনাগাদ ২৫ মার্চ, ২০২৬, ১০:৪২ AM0 reads
1 মিনিট পড়া
মিসরে নতুন গ্যাস কূপ খনন শুরুর ঘোষণা।

মিশর ভূমধ্যসাগরে চারটি নতুন গ্যাস কূপ খনন শুরু করার ঘোষণা দিয়েছে।

ভ্যালারিস ডিএস-১২ (VALARIS DS-12) স্পেনের লাস পালমাসের শিপইয়ার্ড থেকে যাত্রা শুরু করে তার পরবর্তী অভিযানের জন্য মিশরের পথে রওনা দিয়েছে।

মিশর এই বছর ১০০টিরও বেশি তেল গ্যাস সহ বিভিন্ন খনিজ অনুসন্ধান কূপ খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, এটি মিশরের জ্বালানি খাতে প্রধান আন্তর্জাতিক অংশীদারদের ক্রমবর্ধমান আস্থার প্রতিফলন। স্থানীয় উৎপাদনে স্থিতিশীল প্রবৃদ্ধি অর্জনের জন্য মিশরীয় কৌশলের মূল ভিত্তি হিসেবে এই অনুসন্ধান কার্যক্রমকে দেখা হচ্ছে।

সেইসাথে মিশরের তেল ও গ্যাস সম্পদের সর্বোচ্চ ব্যবহারে সহায়তা করবে এবং নতুন আবিষ্কারের পথ খুলে দেবে, যা উৎপাদন ক্ষমতাকে শক্তিশালী করবে।