লিখেছেন News Deskহালনাগাদ ৬ এপ্রি, ২০২৩, ০৯:২৪ PM0 reads
1 মিনিট পড়া
দুবাইয়ের এক্সপো প্রাঙ্গণে গতকাল মঙ্গলবার হাফেজ সালেহ আহমদ তাকরিমের হাতে পুরস্কার তুলে দেন দুবাইয়ের শেখ পরিবারের সদস্যরা। ছবি : সংগৃহীত
দুবাই আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত প্রতিযোগিতায় প্রথম হয়েছেন হাফেজ সালেহ আহমদ তাকরিম। গত মঙ্গলবার (৪ এপ্রিল) দুবাইয়ের এক্সপো প্রাঙ্গণে তার হাতে পুরস্কার তুলে দেন দুবাইয়ের শেখ পরিবারের সদস্যরা। উপস্থিত ছিলেন কোরআন প্রতিযোগিতার ভাইস প্রেসিডেন্ট সায়েদ হারেব।
এদিকে সালেহ আহমদ তাকরিমের বিজয়ে প্রবাসীরা উচ্ছ্বসিত। কোরআন প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণার অনুষ্ঠানস্থলে আসা এমদাদুল ইসলাম বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। হাফেজ তাকরিম দুবাইয়ে বিশ্ব দরবারে লাল সবুজের পতাকা সম্মান সমুন্নত রেখেছে।’