ডব্লিউ২৪ এনএনবিশ্ব সংবাদ, চব্বিশ ঘণ্টা

মিশরে ঈদুল আজহা ৯ জুলাই!

ধর্ম ও জীবন

লিখেছেন হালনাগাদ ৩০ জুন, ২০২২, ০৮:০৮ AM0 reads
1 মিনিট পড়া
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

মিশর সহ মধ্যপ্রাচ্যের আরব দেশ গুলোতে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ৯ জুলাই রোজ শনিবার মিশর সৌদি আরব, কাতার, আরব আমিরাত, বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উদযাপিত হবে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা।

গতকাল সন্ধ্যায় মিশর প্রজাতন্ত্রের ফতোয়া বোর্ড “দারুল ইফতা’র প্রধান মুফতি ডক্টর শাওকি আল্লাম ঘোষণা করে যে আগামীকাল ৩০শে জুন ২০২২ (রোজ বৃহস্পতিবার) জিলহজ মাসের ১ম দিন

শাফী মাযহাব এর অনুসারী মিশরীয়রা অনেকেই আগামীকাল থেকে টানা ৯ দিন রোজা পালন করবেন। তবে জিলহজ মাসের ৯ তারিখে আরাফার দিন (ইয়াওমুল আরাফা) বেশির ভাগ মিশরীয়রাই রোজা থাকেন।

এর আগে পবিত্র ঈদুল আজহা উদযাপনের তারিখ ঘোষণা করেছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং ও ব্রুনাই, চাঁদ দেখা যায়নি বলে এসব দেশে ১০ জুলাই কোরবানির ঈদ উদযাপন করা হবে।

ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখ ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হয়। তার আগের দিন আরাফার দিবসে মক্কায় হজ্জের মূল কার্যক্রম অনুষ্ঠিত হয়।