ডব্লিউ২৪ এনএনবিশ্ব সংবাদ, চব্বিশ ঘণ্টা

রাশিয়ার রাষ্ট্রদূত সেনাপ্রধানের সাথে সৌজন্য সাক্ষাত করেন

বাংলাদেশ

লিখেছেন হালনাগাদ ২৩ সেপ, ২০২১, ১০:০৫ PM0 reads
1 মিনিট পড়া
ISPR
ISPR

বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মানটিটসকি আজ বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর ২০২১) সেনাবাহিনী সদর দপ্তরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি এর সাথে সৌজন্য সাক্ষাত করেন।

সাক্ষাৎকালে তাঁরা পারস্পারিক কুশল বিনিময় করেন এবং দু’দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রগতির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

সেনাবাহিনী প্রধান তাঁর সাথে সাক্ষাত করার জন্য রাশিয়ার রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।