ব্রেকিং

ডব্লিউ২৪ এনএনবিশ্ব সংবাদ, চব্বিশ ঘণ্টা

ঢাকায় মালয়েশিয়ান ফ্লাইটের জরুরি অবতরণ

প্রচ্ছদ

লিখেছেন হালনাগাদ ১ ডিসে, ২০২১, ০৬:১৭ PM0 reads
1 মিনিট পড়া
ঢাকায় মালয়েশিয়ান ফ্লাইটের জরুরি অবতরণ

ঢাকার হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ান এয়ারলাইন্সের যাত্রীবাহী একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে। বোমা আতঙ্ক দেখা দেওয়া ফ্লাইটটি জরুরি অবতরণ করে বলে জানা গেছে।

আজ বুধবার (১ ডিসেম্বর) রাত ৯টা ৩৮ মিনিটে ফ্লাইটটি ঢাকায় নামে।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী গণমাধ্যমকে বলেন, বিমানবন্দরে একটি ম্যাসেজ আসে যে ফ্লাইটটিতে বোমা থাকতে পারে। নিরাপত্তাকর্মীরা ফ্লাইটটিতে তল্লাশি চালাচ্ছে।

তবে মালয়েশিয়া থেকে আসা ফ্লাইটটিতে কতজন যাত্রী রয়েছেন, সে ব্যাপারে কিছু জানা যায়নি।