ব্রেকিং

ডব্লিউ২৪ এনএনবিশ্ব সংবাদ, চব্বিশ ঘণ্টা

করোনায় দেশে মৃতের সংখ্যা ২৬ হাজার ছাড়াল

প্রচ্ছদ

লিখেছেন হালনাগাদ ২৯ আগ, ২০২১, ০৪:৫৭ PM0 reads
1 মিনিট পড়া
করোনায় দেশে মৃতের সংখ্যা ২৬ হাজার ছাড়াল

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৮৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬ হাজার ১৫ জনে।

আজ রবিবার (২৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও তিন হাজার ৯৪৮ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৯৩ হাজার ৫৩৭ জনে।

করোনায় মৃত্যু ও শনাক্ত হ্রাসে কিছুটা সুখবর

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৭ হাজার ১৭৭টি ও পরীক্ষা করা হয়েছে ২৭ হাজার ৯২১টি। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৮ লাখ ৬৯ হাজার ৩৯৩টি।

নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৪ দশমিক ১৪ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮৪ শতাংশ।

২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬ হাজার ৪৬৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ১৫ হাজার ৬৯৭ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগে ২৭, চট্টগ্রামে ২১, রাজশাহীতে ৭, খুলনায় ৯, বরিশালে ৮, সিলেটে ১০, রংপুরে ৫ এবং ময়মনসিংহে ২ জন মারা গেছেন।