মিসরের পর্যটন শিল্প নিরাপদে আছে

পর্যটন ও পুরাকীর্তি মন্ত্রী মহোদয়ের প্রেস বিবৃতি

পর্যটন ও পুরাকীর্তি মন্ত্রী মহামান্য শেরিফ ফাতহি নিশ্চিত করেছেন যে, চলমান বৈশ্বিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে জ্বালানি শক্তির ব্যবহারকে যৌক্তিকীকরণের জন্য সরকারের সম্প্রতি ঘোষিত পদক্ষেপগুলো, যা রবিবার, ২৮শে মার্চ থেকে এক মাসের জন্য কার্যকর হতে চলেছে, তা পর্যটকদের, তাদের সামগ্রিক অভিজ্ঞতা বা মিশরে অবস্থানকালে তাদের প্রদত্ত পরিষেবার মানের উপর কোনো প্রভাব ফেলবে না।

তিনি ব্যাখ্যা করেন যে, এই পদক্ষেপগুলো—যার মধ্যে সপ্তাহের অন্যান্য দিন রাত ৯:০০টায় এবং বৃহস্পতিবার ও শুক্রবার রাত ১০:০০টায় দোকানপাট বন্ধ করার ইত্যাদি নিয়ম সমূহ—মিশরের পর্যটন কেন্দ্র, যেমন হুরগাদা, মারসা আলাম, লুক্সর, আসওয়ান, শার্ম এল-শেখ এবং অন্যান্য স্থানের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এই ছাড়া পর্যটন রেস্তোরাঁগুলোর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, তবে এটা নিশ্চিত করতে হবে যে, সর্বোচ্চ মান বজায় রাখা সাপেক্ষে যাবতীয় পর্যটক পরিষেবা নির্বিঘ্নে প্রদান করা অব্যাহত থাকবে।

বিশ্বের অন্যতম প্রধান পর্যটন গন্তব্য হিসেবে মিশরের অবস্থানের সাথে সঙ্গতি রেখে, মাননীয় মন্ত্রী সকল দর্শনার্থীর জন্য একটি নিরাপদ, উচ্চমানের এবং সম্পূর্ণ সমন্বিত পর্যটন অভিজ্ঞতা প্রদানে রাষ্ট্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

তিনি আরও বলেন যে, এই পদক্ষেপগুলো অস্থায়ী ও নিয়ন্ত্রণমূলক ধরনের যা নাগরিক সুবিধা নিশ্চিতে চলমান পর্যালোচনা ও সমন্বয়ের অধীন পরিচালিত হতে থাকবে।

ঈসা আহমাদ ইসহাক

সহযোগী সম্পাদক : নিউজ বিভাগ এবং প্রধান অনুবাদক: আরবী বিভাগ

এই বিভাগের আরো সংবাদ

Back to top button